সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

সাংবাদিক আমজাদ হোসেন রতনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ৯:২৩ অপরাহ্ন

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় পরিষদের সহ সম্পাদক, নাগরপুর প্রেস ক্লাব এর প্রতিষ্ঠাকালীন যুগ্ন সম্পাদক,সাপ্তাহিক চলনবিলের আলো সহ বিভিন্ন পত্রিকার সিনিয়র সাংবাদিক আমজাদ হোসেন রতন এর দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(০৪ আগষ্ট ২০২২ খ্রি.) বাদ এশা মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রধান কার্যালয়ে চলনবিলের আলোর স্টাফ রিপোর্টার ডা.এম.এ.মান্নান এর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা ডা.ছিদ্দিক মিয়ার পরিচালনায় সাংবাদিক আমজাদ হোসেন রতন এর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নাগরপুরের কর্মরত সাংবাদিক বৃন্দ,চিকিৎসক সমাজসহ নাগরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ।
উল্লেখ্য-নাগরপুরের সিনিয়র সাংবাদিক আমজাদ হোসেন রতন প্রায় কয়েকদিন যাবত উচ্চ রক্তচাপ সহ শারীরিক নানান রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন আছেন। তিনি নাগরপুরের সাংবাদিকসহ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। মহান আল্লাহ যেন দ্রুত সুস্থতা দান করেন,আমিন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর