শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

বাগাতিপাড়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত-৭

মো. রায়হান আলী, বাগতিপাড়া, (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১ আগস্ট, ২০২২, ১:৪১ অপরাহ্ন

নাটোরের বাগাতিপাড়ায় বজ্রপাতে আশিক হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার জামনগর-করমদোষী ব্রীজ সংলগ্ন একটি চায়ের দোকানে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এতে আশিকের বাবাসহ দোকানে থাকা আরও ৭জন আহত হয়েছে। আহতরা হলেন সিহাব উদ্দিন, মোমীন, হাফেজ, সারোয়ার, শরিফ, বেলাল ও রূপালী বেগম। নিহত আশিক করমদোষী এলাকার সিহাব উদ্দিনের ছেলে। জানা গেছে, বৃষ্টি ভেজা সকালে বাবার সাথে দোকানে চা খেতে গিয়েছিল আশিক। হটাৎ দোকানের উপরে বজ্রপাত হলে সেখানেই তার মৃত্যু হয়। আহত ৫ জনকে পুঠিয়া হাসপাতালে ভর্তি করা হয় এবং ২ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামনগর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর