বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

টাকা পাচারকারীদের পক্ষে এই সরকার : মোমিন মেহেদী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ৩১ জুলাই, ২০২২, ৯:০৫ অপরাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, লক্ষ লক্ষ কোটি টাকার পাচারকারীদের পক্ষে এই সরকার; যে কারণে নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে টাকা পাচারকারীরেকে  রক্ষায় মরিয়া হয়ে উঠেছে। পাচারকারীদের তালিকায় থাকা সরকারের মন্ত্রী-এমপি-আমলাদের একটি বড় অংশের তালিকা শে^তপত্র আকারে প্রকাশের কাজ করছেন নতুনধারার রাজনীতিকগণ।

৩১ জুলাই বেলা ১২ টায় মতিঝিলস্থ একটি রেস্টুরেন্টে প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরীর সভাপতিত্বে ব্যাংক-বীমায় কর্মরতদের সাথে নতুনধারার রাজনীতিকদের এক মতবিনিময় সভায়  তিনি উপরোক্ত কথা বলেন। এসময় বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী ও সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় নেতৃবৃন্দ বলেন, সবাইকে খুবই সতর্ক থাকতে হবে। অর্থনৈতিকভাবে বাংলাদেশকে দেউলিয়া করার বড় ধরণের ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের হাত থেকে দেশ  ও মানুষকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মোমিন মেহেদী তাঁর বক্তব্যে আরো বলেন, একদিকে স্বৈরতন্ত্র-পরিবারতন্ত্র আর সন্ত্রাসতন্ত্রকে পৃষ্টপোষকতা দিতে সিইসির রাইফেল-তলোয়ার বক্তব্য ভয়াবহ বার্তা দিচ্ছে। প্রতিনিয়ত দেশে সন্ত্রাস-জবরদখলকে উৎসাহ যোগাচ্ছে বর্তমান সিইসি। এটা আগামী নির্বাচনেও ব্যপক প্রভাব ফেলবে। এই  সিইসি শুধু নির্বাচন নয়; দেশ ও দেশের মানুষকেও চরম সংকটের দিকে নিয়ে যাচ্ছে। অন্যদিকে ক্রমশ সরকারের একটি চক্র অর্থনীতিকে কন্ট্রোলের নামে ধ্বংস করে দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর