শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় রাস্তা পার হওয়ার সময় অটোবাইকের ধাক্কায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীর মৃত্যু অভয়নগর প্রেসক্লাবে নতুন মুখের ঢল জরুরি সভায় ৯ পদে দায়িত্ব বণ্টন, কার্যক্রমে গতি প্রত্যাশা রাণীনগরে জিআর চাল ও কৃষি প্রণোদনা বিতরণ নজরুল বর্ষ উপলক্ষে চাটমোহরে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু ঈশ্বরদীতে পৌর যুবদলের আহ্বায়ক জাকির জুয়েলসহ ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উদযাপন দু”দিনের ব্যবধানে ফরিদপুরে আবারো ১০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুরিয়ে ধ্বংস নাগরপুরের ভাদ্রা ইউনিয়নে যুব জামায়াতের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

করোনা আক্রান্তে জাপান ও মৃত্যুতে এগিয়ে যুক্তরাষ্ট্র

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ৩১ জুলাই, ২০২২, ৯:৩৫ পূর্বাহ্ন

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ হাজার ১৩৯ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে ৯ লাখ ১৩ হাজার ৩০৪ জন। এ নিয়ে করোনার শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ লাখ ১৭ হাজার ৫৯৭ এবং শনাক্তের সংখ্যা ৫৮ কোটি ৭ লাখ ৯৪ হাজার ৬৬৭ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে। আর মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপরই রয়েছে ইউরোপের দেশ ইতালি।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে রোববার (৩১ জুলাই) এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় জাপানে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৩০ হাজার ৫৫ জন। মৃত্যু হয়েছে ১১৬ জনের। এতে জাপানে করোনার শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু ও আক্রান্ত হয়েছে যথাক্রমে ৩২ হাজার ২৮৬ এবং ১ কোটি ২১ লাখ ১৮ হাজার ১১২ জন।

যুক্তরাষ্ট্রে এ সময় মৃত্যু হয়েছে ২৮৬ জনের। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৯৯ হাজার ৬১ জন। ফলে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনার শুরু থেকে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি ৩০ লাখ ৫৪ হাজার ১৮৪ এবং মৃত্যু ১০ লাখ ৫৫ হাজার ২০ জন।

গত একদিনে করোনায় মৃত্যুর দিক দিয়ে ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে- ভারত, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, স্পেন, জাপান, অস্ট্রেলিয়া, মেক্সিকো, ইরান ও তাইওয়ান।

ব্রাজিলে গত একদিনে ২২৮ জনের মৃত্যু হয়েছে, এ সময়ে আক্রান্ত হয়েছে ৪২ হাজার ৮১৬ জন। ইতালিতে মৃত্যু হয়েছে ১৪৪ জনের, আর শনাক্ত হয়েছে ৫৪ হাজার ৮১৪ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৩ হাজার ৪৬৫ জন। এ সংখ্যা নিয়ে এ পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা ৫৫ কোটি ৬ লাখ ৯৭ হাজার ৭১৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর