শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় রাস্তা পার হওয়ার সময় অটোবাইকের ধাক্কায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীর মৃত্যু অভয়নগর প্রেসক্লাবে নতুন মুখের ঢল জরুরি সভায় ৯ পদে দায়িত্ব বণ্টন, কার্যক্রমে গতি প্রত্যাশা রাণীনগরে জিআর চাল ও কৃষি প্রণোদনা বিতরণ নজরুল বর্ষ উপলক্ষে চাটমোহরে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু ঈশ্বরদীতে পৌর যুবদলের আহ্বায়ক জাকির জুয়েলসহ ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উদযাপন দু”দিনের ব্যবধানে ফরিদপুরে আবারো ১০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুরিয়ে ধ্বংস নাগরপুরের ভাদ্রা ইউনিয়নে যুব জামায়াতের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

মাদকের বিরুদ্ধে ব্রাজিলে সাঁড়াশি অভিযান, নিহত ১৮

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২২ জুলাই, ২০২২, ১১:২৫ পূর্বাহ্ন

ব্রাজিলের রিওডি জেনিরোর ফাভেলায় অপরাধী চক্রকে ধরতে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২১ জুলাই) পুলিশের প্রায় চার শ সদস্য এ অভিযান পরিচালনা করে। এতে ১৮ জন নিহত হন। শুক্রবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এক সংবাদ সম্মেলনে পুলিশের মুখপাত্র জানান, অভিযানে অপরাধী চক্রের ১৬ সদস্য, এক নারী পথচারী ও এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

তবে এমন অভিযানের পক্ষে নন অনেকেই। কেননা এতে মানবাধিকারের চরম লঙ্ঘন হয়। নাম প্রকাশ না করার শর্তে এক নারী এএফপিকে বলেন, অভিযান বললেও এটিকে রীতিমতো হত্যাকাণ্ড বলা চলে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, অভিযান চলাকালে বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েন কয়েক হাজার মানুষ। তাঁদের অভিযোগ, বাসিন্দাদের সহায়তায় এগিয়ে আসেনি পুলিশ।

উল্লেখ্য, রিও ডি জেনিরোর ফাভেলায় মাদক পাচারকারী চক্রকে খুঁজে বের করতে প্রায়ই এ ধরনের অভিযান পরিচালনা করে থাকে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর