মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিরাজগঞ্জ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের এি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক হিসেবে লড়ছেন এম এ ওয়াহাব চৌহালীর রেহাই পুকুরিয়া আর্দশ কলেজ রাস্তা, চরম ভোগান্তি যমুনার ভাঙনে নদীগর্ভে আঞ্চলিক মহাসড়ক, পরিদর্শনে আব্দুস সালাম পিন্টু লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি   গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত অভয়নগরে কাগজে স্ত্রী, বাস্তবে অসহায়, প্রবাসী স্বামীর সম্পদে বঞ্চিত এক নারীর কান্না যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত, শাখারিয়ার ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর, স্বস্তি স্থানীয়দের মাঝে

ভূতের ভয়ে ঘুম হচ্ছে না মাহির!

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৯:৪৩ পূর্বাহ্ন

ভালোবেসে নতুন ঘর বেঁধেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত বছরের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী ও রাজনৈতিক রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। এরপর থেকে স্বামীর সঙ্গেই বসবাস করছেন নায়িকা।

কিন্তু বেশ কিছুদিন ধরেই ভূতের ভয় পাচ্ছেন মাহি। তার দাবি, তিনি ভূত দেখেছেন। এই ভয়ে ঠিকমতো ঘুমাতেও পারছেন না। ফেসবুকে অকপটেই সে কথা জানিয়েছেন তিনি।ফেসবুক স্ট্যাটাসে মাহি লিখেছেন, ‘ইয়া আল্লাহ, ভুলিয়ে দাও। ভয়ে আমি ঘুমাতে পারি না।’

এই স্ট্যাটাসের কমেন্টেই ভূতের কথা উল্লেখ করেছেন মাহি। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক জানতে চান, ‘কী হয়েছে?’ জবাবে মাহি লেখেন, ‘ভূত’। এরপর মানিক আশ্বস্ত করে বলেন, ‘কোনো ভূত নেই। ভুলে যাও। আল্লাহ ভরসা।’ কিন্তু মাহি মানতে নারাজ। তিনি প্রত্যুত্তরে লিখেছেন, ‘আছে, আমি দেখেছি’।

এর আগে গত মে মাসের শেষ দিকে ভূত নিয়ে পোস্ট দিয়েছিলেন মাহি। তখন তিনি লিখেছিলেন, ‘আমার বাসায় ভূত আছে’। মাহির ওই পোস্ট মজার ছলে ছিল নাকি সত্যি, তা বুঝতে পারেননি অনেকেই। তবে শনিবার (১৬ জুলাই) দেওয়া স্ট্যাটাসে বোঝাই যাচ্ছে, তিনি সত্যি সত্যিই ভূতে ভয় পাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর