শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন

লামায় এমপিওভুক্ত ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দ

নাজমুল হুদা, লামাঃ
আপডেট সময়: রবিবার, ১৭ জুলাই, ২০২২, ৮:৪২ অপরাহ্ন

মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্তকরণের আদেশ জারি করে সরকার। গত বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ ( বেসরকারি মাধ্যমিক -৩) এক পত্রে এসব বিদ্যালয়কে এমপিওভুক্ত বেতন ভাতার জন্য সরকারি তালিকাভুক্ত করার তথ্য জানায়।
লামা উপজেলায় ৭ টি উচ্চ বিদ্যালয় রয়েছে। লামার গজালিয়া উচ্চ বিদ্যালয়,
 ফাইতং উচ্চ বিদ্যালয়,হায়দারনাঁশি উচ্চ বিদ্যালয়,ফাঁসিয়াখালী উচ্চ বিদ্যালয় ও ইয়াংছা উচ্চ বিদ্যালয়। আরও সরই নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও শফিক উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তফা জাবেদ কায়সার বলেন, আমি নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠান প্রধান ও অন্য অংশীজনদের মান সম্মত শিক্ষা নিশ্চিতকরণে  আরও আন্তরিক হওয়ার আহবান জানাচ্ছি।
লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল বলেন,বলেন,’আমি অত্যন্ত খুশি, গজালিয়া উচ্চ বিদ্যালয়সহ ৭টি স্কুল এমপিওভুক্ত হয়েছে। এজন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপিসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই”।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর