মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

আটঘরিয়ায় পাট ক্ষেত থেকে লাশ উদ্ধার

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলা কয়রাবাড়ী গ্রামের জিতুর পুকুরের পাশে আব্দুল কাদেরের পাট ক্ষেত থেকে আলম বিশ্বাস(৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
তার পিতার নাম মৃত জফর আলী  বিশ্বাস। ঘটনাটি ঘটেছে বুধবার (১৩ জুলাই)  দুপুরে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন দুপুরে দুই নারী সাড়ে ১১টার দিকে মাঠে ঘাস কাটতে যায়।  এসময় পাশে একটি পাট খেতে উক্ত ব্যক্তির লাশ দেকতে পেয়ে চিৎকার দেয় এবং বাড়িতে খবর দেয়।  পরে এলাকা বাসি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
আটঘরিয়া থানা পুলিশ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  ময়নাতদন্তের রিপোর্ট  পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল জানান,  বেলা সাড়ে ১১ টার দিকে খবর পাই। ঘটনাস্থলে এসে দেখি লাশটি পাট ক্ষেতের মধ্যে পড়ে আছে। তবে এটা হত্যা না আত্মহত্যা বলতে পারব না। তবে নিঃসন্দেহে আলম বিশ্বাস ব্যক্তি হিসাবে ভালো মানুষ ছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর