সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

কথিত সাংবাদিক শাহজাহান ভুলুকে পলাশবাড়ী প্রেসক্লাব থেকে বহিস্কার

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২ জুলাই, ২০২২, ১১:৪৪ অপরাহ্ন

সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি সাধারণ মানুষকে হয়রানি, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অসৌজন্যমূলক আচরণ এবং সংগঠন বিরোধী কার্যকলাপ ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে কথিত সাংবাদিক শাহজাহান ভুলুকে পলাশবাড়ী প্রেসক্লাব থেকে বহিস্কার করা হয়েছে।
এর আগে শাহজাহান ভুলুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মার্চ ২০২২ইং প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির সভায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়। দীর্ঘ তিন মাস তদন্ত কমিটি অভিযোগসমুহ সরেজমিন তদন্ত করে শাহজাহান ভুলুর বিরুদ্ধে মতামতসহ একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন এবং তাকে প্রেসক্লাব থেকে চুড়ান্তভাবে বহিষ্কার ও সদস্যপদ বাতিলের জন্য জোর সুপারিশ করেন।
এরই ধারাবাহিকতায় গত ৩০ জুন ২০২২ কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক শাহজাহান ভুলুকে প্রেসক্লাব থেকে বহিস্কার ও সদস্যপদ বাতিল করা হয়।
সভায় আরো সিদ্ধান্ত গৃহীত হয় যে শাহজাহান ভুলু  পলাশবাড়ী প্রেসক্লাবের পরিচয় দিয়ে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করার জন্য অনুরোধ করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর