শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

রণবীরের বিরহে জ্বলছে আলিয়া

চলনবিলের আলো বিনোদন ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

লন্ডনে নিজের ডেবিউ ছবির শুটিং করছেন আলিয়া। ব্রহ্মাস্ত্রের প্রচারে রণবীরের পাশে নেই তার সেরা অর্ধাঙ্গিনী। তবে ভিডিও বার্তায় আলিয়া বললেন, ‘আমি ওর হৃদয়ে ওখানেই আছি’।

বিয়ের পর বর রণবীরকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারছেন না আলিয়া ভাট। মঙ্গলবার (৩১ মে) ‘ব্রহ্মাস্ত্র’ ছবির প্রচারে যোগ দিতে পারেননি তিনি। এদিন বিশাখাপত্তনমে ব্রহ্মাস্ত্রের প্রচার সারেন রণবীর ও পরিচালক অয়ন মুখোপাধ্যায়। এতে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন এসএস রাজামৌলী। কিন্তু দেশের বাইরে রয়েছেন আলিয়া। নিজের ডেবিউ হলিউড প্রোজেক্টের শুটিংয়ে ব্যস্ত নায়িকা। এতে রণবীরের প্রচারে পাশে থাকা হয়নি অভিনেত্রীর। তবে সশরীরে হাজির না থাকলেও ভার্চুয়ালি অনুষ্ঠানের অংশ হলেন আলিয়া।

এক ভিডিও বার্তায় টিম ‘ব্রহ্মাস্ত্র’কে সঙ্গ দিলেন অভিনেত্রী। বিশাখাপত্তনমে পা রাখা মাত্রই পুষ্পবৃষ্টির জোয়ারে ভেসেছেন রণবীর-অয়ন। রণবীরকে দু-চোখ ভরে দেখতে হাজার হাজার দর্শক লাইনে ভিড় জমিয়েছিলেন।

এদিন প্রকাশ্যে এসেছে ছবির নতুন টিজার। পাশাপাশি ঘোষিত হয়েছে ছবির ট্রেলার মুক্তির তারিখও। ১৫ জুন মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’র ট্রেলার।

এদিন ফ্যানেদের উদ্দেশে ভিডিও বার্তায় আলিয়া বলেন, ‘আমি সত্যি খুব এক্সাইটেড যে, অবশেষে এই ছবিটা আপনাদের সামনে তুলে ধরতে পারব। আমি দুর্ভাগ্যবশত আজ ওখানে হাজির নেই, না দুর্ভাগ্যবশত বলা যাবে না। কারণ এই মুহূর্তে আমি লন্ডনে একটা ছবির শুটিং করছি। এটাও একটা বিরাট প্রোজেক্ট। তবে আমার অর্ধেকটা অংশ আজ ওখানেই থাকবে। আমি ওখানে রয়েছি, ‘রণবীরের হৃদয়ে’।

তিনটি পার্টে তৈরি হবে ‘ব্রহ্মাস্ত্র’। গত ৮ বছর ধরে এই ছবিতে কাজ করছেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। ছবিতে শিবা ও ইশার চরিত্রে দেখা যাবে রণবীর-আলিয়াকে। এই ছবির সেটে বন্ধুত্ব, তারপর প্রেম আর ছবির মুক্তির আগেই মিস্টার অ্যান্ড মিসেস কাপুর হয়ে গিয়েছেন তারা। ছবির ‘কেশরিয়া’ গানের ঝলকও ইতিমধ্যেই সুপারহিট। ঝলকেই মাতিয়ে দিচ্ছেন রালিয়া। এখন অপেক্ষা আগামী ৯ সেপ্টেম্বর ছবি মুক্তির।

রণবীর-আলিয়া ছাড়াও এই ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন, মৌনি রায় ও নাগার্জুন আক্কিনেনি। ছবিতে ক্যামিও চরিত্রে থাকছেন ডিম্পল কাপাডিয়াও। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালাম ভাষাতেও মুক্তি পাবে রণবীর-আলিয়ার এই ছবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর