শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

রেজমিন সেতু ঈদের আট নাটকে

মোস্তাফিজুর রহমান উজ্জল, বিনোদন প্রতিবেদক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

এ প্রজন্মের অভিনেত্রী রেজমিন সেতু। ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আটটি নাটকে অভিনয় করেছেন তিনি। ঈদ অনুষ্ঠানমালায় নাটকগুলো বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে বলে অভিনেত্রী জানান। টিভিতে প্রচারের পর ইউটিউবে অবমুক্ত হবে।
নাটকগুলো হলো শামীম জামানের ‘রতনে রতন চিনে’, ইয়ামিন ইলানের ‘ছাড় না দেওয়ার গল্প ২’, ফজলুল সেলিমের ‘গোল্ডেন বয়’, ‘সিরিয়াস প্রেমিক’ ও ‘পাত্রী নাম্বার ১০১’, লুৎফর হাসানের ‘যে প্রেম স্বর্গ থেকে আসে’ ও ‘ডার্ক লাভ’, সকাল আহমেদের ধারাবাহিক নাটক ‘সরকার অ্যান্ড সনস’। এছাড়াও একটি বিজ্ঞাপনে কাজ করেছেন। যা শিগগিরই প্রচারে আসবে।

নাটকগুলো প্রসঙ্গে রেজমিন সেতু নিউজজিকে বলেন, সবগুলো নাটকেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। সংখ্যার চেয়ে চেষ্টা করেছি ভালো কিছু গল্পে কাজ করার। তাই এবার শুধু আটটি নাটকেই অভিনয় করেছি। আট নাটকে আটটি চরিত্রে দেখা যাবে। যেহেতু নাটকের গল্পগুলো আমাকে ঘিরেই, তাই আমাকে অনেক শ্রম দিতে হয়েছে, কষ্ট করতে হয়েছে চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। আশা করছি, কাজগুলো খুব ভাল হয়েছে। দর্শকদের পছন্দ হবে।

এদিকে, প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করলেন রেজমিন সেতু। ‘প্রেম প্রীতির বন্ধন’ নামের সিনেমায় তাকে চিত্রনায়ক আশিক চৌধুরীর বিপরীতে দেখা যাবে। সিনেমাটি নির্মাণ করেছেন সোলায়মান আলী লেবু। চলতি বছরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর