শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

ইফতারে রাখুন আনারস ও আদার জুস

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

সংযম ও রহমতের মাস রমজান। রোজা রাখা স্বাস্থ্যের জন্য উপকারী। সারা দিন রোজা রেখে সুস্থ ও সতেজ থাকার জন্য ইফতারে রাখুন আনারস ও আদার জুস।

আনারসে ভিটামিন-সি রয়েছে, যা আমাদের বাড়তি মেদ কমাতে সাহায্য করে। আনারস রুচি বৃদ্ধি করতে সাহায্য করে। আদা শরীরের জন্য খুব উপকারী। এতে রয়েছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল এজেন্ট যা শরীরে রোগ জীবাণু ধ্বংস করে।

আনারস ও আদার জুস তৈরি করতে যা যা লাগবে

১. আনারস কিউব- ২ কাপ

২. আদা কুচি- ১ কাপ

৩. চিনির সিরাপ- ২ কাপ

৪. লবণ- এক চিমটি

৫. পানি- ১/২ জগ

৬. বরফ কুচি- পরিমাণমতো

যেভাবে তৈরি করবেন

(১) প্রথমে ব্লেন্ডার-এ আনারস কিউব নিয়ে ব্লেন্ড করে নিতে হবে।

(২) তারপর একটি জগে আধা জগ পানি নিয়ে তাতে আদা কুচি ভিজিয়ে রাখতে হবে। ১৫ মিনিট পর পানি ছেঁকে নিতে হবে।

(৩) তারপর একটি পাতিলে পানি ফুটিয়ে তাতে চিনি দিয়ে সিরাপ তৈরি করে নিতে হবে।

(৪) সিরাপ তৈরি হয়ে গেলে আনারস ব্লেন্ড, আদার পানি, চিনির সিরাপ এবং এক চিমটি লবণ একে একে একটি পাত্রে মিশিয়ে নিতে হবে।

(৫) সব মিশিয়ে বরফ কুচি দিয়ে পরিবেশন করতে পারেন মজাদার আনারস আদার জুস।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর