শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

ইফতারে মচমচে মিষ্টিকুমড়ার চপ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

আমাদের প্রতিদিনের ইফতারে ছোলার সঙ্গে নানা রকম চপ থাকেই। পেঁয়াজু, আলুর চপ আর বেগুনি ছাড়া তো ইফতার ভাবাই যায় না। তবে ইফতারে ভিন্নতা আনতে নতুন কিছু তৈরি করতে পারেন। ভাবছেন কী করা যায়? অল্প সময়ে সহজে বানিয়ে ফেলুন পুষ্টিকর মিষ্টিকুমড়ার চপ। খেতে সুস্বাদু হওয়ায় বাচ্চারাও এই চপ খেতে বেশ পছন্দ করবে। চলুন, তাহলে রেসিপিটি দেখে নিই।

 

মিষ্টিকুমড়ার চপ বানাতে যা যা লাগবে :

মিষ্টিকুমড়া—১০ পিস (পাতলা স্লাইস করা)

বেসন—হাফ কাপ

চালের গুঁড়া—দুই টেবিল চামচ

বেকিং সোডা—সামান্য

লবণ—পরিমাণমতো

চিনি—সামান্য

হলুদ গুঁড়া—হাফ চা চামচ

মরিচ গুঁড়া—হাফ চা চামচ

গোলমরিচের গুঁড়া—এক চা চামচ

যেভাবে মিষ্টিকুমড়ার চপ বানাবেন :

১. মিষ্টিকুমড়ার টুকরোগুলোতে সামান্য লবণ, চিনি, গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিন।

২. অন্য একটি পাত্রে বেসন, বেকিং সোডা, চালের গুঁড়া, হলুদ, মরিচ গুঁড়া, গোলমরিচের গুঁড়া ও লবণ মিশিয়ে নিন। এবার পানি দিয়ে ঘন করে নিন।

৩. এবার ফ্রাইপ্যানে তেল গরম করে নিন। মিষ্টিকুমড়ার পিসগুলো বেসনে ডুবিয়ে বাদামি করে ভেজে নিন। এবার ইফতারে গরম গরম পরিবেশন করুন মচমচে মিষ্টিকুমড়ার চপ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর