শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

অভিনয়কে অনেক বেশি ভালোবাসেন মুক্তি

মোস্তাফিজুর রহমান উজ্জল, বিনোদন প্রতিবেদক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

বিটিভিতে প্রচারিত মমিনুর রশিদ মিল্লাত পরিচালিত ডকুড্রামা ‘একটি বাড়ী একটি খামার’ এ অভিনয়ের মাধ্যমে শোবিজ ক্যারিয়ার শুরু করেন মাহামুদা আক্তার মুক্তি। বর্তমানে ছোট পর্দায় অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। অভিনয়ের প্রতি রয়েছে তার অদম্য ভালবাসা। শুধু অভিনয়ের কারণেই দিন রাত শ্রম দিয়ে যাচ্ছেন। যদিও মুক্তি নাচ ও গানের উপর বাংলাদেশ শিল্পকলায় একাডেমি প্রতিযোগিতায় পেয়েছিলেন প্রথম স্থান। করছেন উপস্থাপনাও। দেশ টিভির রিয়েলিটি শো ‘গানে গানে সেরা’ ও এটিএন বাংলায় ‘বানিজ্য মেলা প্রতিদিন’ উপস্থাপনা করেছেন তিনি। আবার বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে তাকে। হিপ্রো বাংলাদেশ, সওদাগর ডিটার্জান পাওডার, ‘মিতালী শাড়ি’ বিজ্ঞাপনচিত্রে এবং ‘খোকা বাবু তোরই’ ও ‘জলপরী’ মিউজিক ভিডিওতে মডেলিং করেছেন মুক্তি। এছাড়াও রেডিও স্বদেশে আরজে ও বিভিন্ন ব্র্যান্ডের ফ্যাশন মডেল হিসাবে কাজ করেছেন।

মাহামুদা আক্তার মুক্তি জানান, বর্তমানে তিনি ব্যস্ত থাকতে চান নাটকের অভিনয়ে। এই বিষয়ে তিনি বলেন, ইতিমধ্যে একক নাটকসহ ধারবাহিকে কাজ করেছি। এটিএন বাংলায় ‘লেখক’, বাংলাভিশনে ‘এ জার্নিবাই রিলেশন পার্ট টু’, একুশে টিভিতে ‘বাইসাইকেল’, নাগরিক টিভিতে ‘এক থাপ্পুরে সিঙ্গাপুর’ ইত্যাদি একক নাটক প্রচারিত হয়েছে। ধারবাহিকের মধ্যে বৈশাখী টিভির ধারাবাহিক নাটক ‘চাপাবাজ’, যমুনা টিভিতে ক্রাইমফিকশন ‘ফাঁদ’, এশিয়ান টেলিভিশনে ধারাবাহিক নাটক ‘আস্তা পাগল’ প্রচারিত হয়েছে।

মুক্তি আরও বলেন, নাচ, গান, উপস্থাপনা, মডেলিংসহ বিভিন্ন কাজ কাজ করলেও আমি অভিনয়কে বেশি ভালোবাসি। এটা নিয়েই ব্যস্ত হতে চাইছি। কাজ করছি। আশা করছি – আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছুতে সক্ষম হবো।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর