শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

দেশে প্রথমবার মানবদেহে মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

দেশে প্রথমবারের মতো সফলভাবে মানবদেহে মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপন করেন প্রখ্যাত হার্ট সার্জন ডা. জাহাঙ্গীর কবির।

বুধবার (২ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ৪২ বছর বয়সী এক নারীর মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপন করা হয়।

মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপনের বিষয়ে বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে কর্তৃপক্ষ। ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ও কার্ডিয়াক সেন্টারের ডিরেক্টর ডা. জাহাঙ্গীর কবির অত্যাধুনিক এই পদ্ধতি সম্পর্কে অবহিত করবেন।

ইউনাইটেড হাসপাতাল লিমিটেডের কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভলপমেন্টের জেনারেল ম্যানেজার মাসুদ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

দেশে এই প্রথম মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপনের ফলে দেশের রোগীরা বিশেষ করে বহুবিধ জটিল রোগাক্রান্ত রোগীরা মাত্র ঘণ্টা খানেকের এই পদ্ধতির মাধ্যমে হার্ট ফেইলিওর নিরাময়ের সুযোগ পাবেন।

প্রসঙ্গত, হৃদযন্ত্র সম্পূর্ণভাবে বিকল হয়ে গেলেও কৃত্রিম হার্ট প্রতিস্থাপনের মাধ্যমে একজন মানুষ দীর্ঘদিন বেঁচে থাকতে পারেন। বিশ্বের বিভিন্ন দেশে এই সার্জারি হলেও দেশের মাটিতে এই প্রথম কৃত্রিম বা মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপনের ঘটনা ঘটেছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর