শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

নখ বাড়লে ভেঙে গেলে করণীয়

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

আমাদের সৌন্দর্য ও ব্যক্তিত্বের অনেকটাই নির্ভর করে নখের ওপর। চুল ও ত্বকের সঙ্গে সমান তালে নখের যত্ন নিতে হবে। অনেকের নখ একটু বড় হলে ভেঙে যায়। দুর্বল নখ শক্ত করতে কিংবা নখের বৃদ্ধি বাড়াতে ‘হট অয়েল মেনিকিউর’করতে পারেন।

যেভাবে করবেন হট অয়েল মেনিকিউর-

সাধারণত মেনিকিউর করতে পানি ব্যবহার করা হয়, এ ক্ষেত্রে পানির পরিবর্তে ব্যবহার করা হয় গরম তেল। নখ রুক্ষ হয়ে থাকলে বা সহজেই ভেঙে গেলে নখকে সুন্দর করে তোলার জন্য এই হট অয়েল মেনিকিউর দারুণ উপকারী। গরম তেলে নখ ডুবিয়ে রাখলে নখের ডগায় ও নখের চারপাশে রক্ত সঞ্চালন ভাল হয়। ফলে নখের চারপাশের পাতলা ত্বক নরম থাকবে। তাই হাতে বয়সের ছাপ পড়ে না।

এটি করার জন্য পার্লারে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে বসে সহজেই নিজেই করে নিতে পারবেন।

ক্যাস্টর অয়েল, সানফ্লাওয়ার অয়েল, অলিভ অয়েল, ভিটামিন ই অয়েল, টি ট্রি অয়েল এবং আমন্ড অয়েল সম পরিমাণে মিশিয়ে নেবেন। এই প্রত্যেকটি তেলের গুণই আপনার নখের প্রয়োজন।

একটি পাত্রে সব ক’টি তেল সম পরিমাণে নিয়ে গরম করে নেবেন। প্রথমে ৩০ সেকেন্ড গরম করুন। সেই মিশ্রণ যতক্ষণ না ঠান্ডা হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাতে আঙুল ডুবিয়ে রাখুন। মিশ্রণ ঠান্ডা হয়ে গেলে আবার সামান্য গরম করে নিন। আরও এক বার নখ ডুবিয়ে রাখুন। তেল ঠান্ডা হয়ে গেলে ধীরে ধীরে কনুই বরাবর মালিশ করুন। তেল ত্বকে মিশে গেলে গরম পানিতে তোয়ালে ভিজিয়ে ভাল করে হাত এবং আঙ্গুলগুলি মুছে নিন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর