শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হান্ডিয়াল আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে মা সমাবেশ, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার চাষাভাদ্রা গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মানববন্ধন নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা জান্নাত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রথম বর্ষ পূর্তি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ইতালির সংসদে ভাষণ ; ন্যাটোতে যোগ না দেওয়ার অঙ্গীকার করলেন জেলেনস্কি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২৩ মার্চ, ২০২২, ১২:১২ অপরাহ্ন

চলমান যুদ্ধ বন্ধ করতে সরাসরি আলোচনায় বসার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এজন্য তিনি ন্যাটোতে যোগ দেবেন না বলে অঙ্গীকার করতেও তৈরি আছেন।

জেলেনস্কি বলেন, ন্যাটো জোট রাশিয়াকে ভয় পায়। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির পাশাপাশি ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে।

মঙ্গলবার রাতে সাংবাদিকদের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, পুতিনের সাথে সরাসরি আলোচনা ছাড়া এই যুদ্ধের অবসান সম্ভব নয়।

জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে যেকোনো শান্তি চুক্তির ওপর গণভোট অনুষ্ঠিত হবে, যাতে জনগণ এ বিষয়ে মতামত দিতে পারে।

এদিকে, রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। মঙ্গলবার ইতালির পার্লামেন্টে দেওয়া ভার্চুয়াল ভাষণে ইউরোপীয় ইউনিয়নের প্রতি এই আহ্বান জানান তিনি।

জেলেনস্কি আশা করেন, রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে জয় পেতে যাচ্ছেন তারা। সূত্র : পার্সটুডে

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর