শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

MOMIN MAHADI মোমিন মেহেদী ভেরিফায়েড পেইজ হ্যাকারদের দখলে

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২, ৪:০৪ অপরাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর ভেরিফায়েড পেইজটি ১০ মার্চ বিকেল ৩ টা ২০ মিনিট থেকে হ্যাকারদের দখলে চলে গেছে। এ প্রসঙ্গে মোমিন মেহেদী গণমাধ্যমকে বলেছেন, হ্যাকাররা MOMIN MAHADI মোমিন মেহেদী পেইজটি ভেরিফায়েড হওয়ার পর থেকে স্বাধীনতা বিরোধী ও স্বাধীনতা ব্যবসায়ী দুটো চক্রই হ্যাক করার চেষ্টা করে যাচ্ছে; তারই ধারাবাহিকতায় এই স্বাধীনতার মাসে স্বাধীনতা বিরোধী-ধর্মব্যবসায়ীদের পাশাপাশি স্বাধীনতা ব্যবসায়ীরা সফল হয়েছে। পেইজে কোন পোস্ট দেয়া যাচ্ছে না। প্রায় ৫৩ হাজার ফলোয়ারের এই পেইজটি হ্যাকারদের দখল থেকে মুক্ত না হলে রাতের মধ্যেই বাংলাদেশ পুলিশ ও র‌্যাবের সাইবার টিমে অভিযোগ করা হবে বলে জানিয়েছেন নতুনধারার মিডিয়া সেন্টারের সদস্য সাবিত্রী রায়।

উল্লেখ্য, ২০০৪-৫ সালে ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্র অধিকার আন্দোলন জোটের সাধারণ সম্পাদক ও ২০০৯ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালনকারী মোমিন মেহেদী ২০১২ সালে জাতীয় প্রেসক্লাব থেকে নতুনধারার বাংলাদেশ এনডিবির আত্মপ্রকাশ করান নতুন প্রজন্মের শত শত প্রতিনিধিকে ঐক্যবদ্ধ করে। তিনি আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত করার জন্য নিবেদিত দেশের একমাত্র স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড এবং সংবাদযোদ্ধা ও সংবাদমাধ্যমের অধিকার আদায়ের জন্য নিবেদিত অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর