রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় নানা আয়োজনে এইচটি ইমাম এর প্রথম মৃত্যু বার্ষিকী পালন

আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ৬:২০ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নানা আয়োজনে ৭১’র মহান মু্ক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমাম এর প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নিজস্ব কার্যালয়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে মরহুমের প্রথম মৃত্যু বার্ষিকী পালন করা হয়।
এইচটি ইমামের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শোক শোভাযাত্রা, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, তার জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ, মিলাদ মাহফিল, দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন, উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমুহ অংশ নেয়।
উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি’র সভাপতিত্বে আলোচনা সভায় তার জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ইদ্রিস আলী, ঘোনা কুচিয়ামারা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল খালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, পৌর কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম লেবু, হাটিকুমরুল ইউপি চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আজিজুল ইসলাম শাহআলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান সরকার, ছাত্রলীগের সভাপতি মোঃ সরোয়ার হোসেন সবুজ প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। পরে সর্বস্তরের জনগণের মধ্যে তবারক হিসেবে খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর