সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

ঝালকাঠি পলিটেকনিক ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু

ঝালকাঠি প্রতিনিধি॥
আপডেট সময়: শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২, ২:০৩ অপরাহ্ন

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত ঝালকাঠি ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির  (কোড:৪১০৫৭) অধ্যক্ষের (ভারপ্রাপ্ত)  দায়িত্ব পেলেন প্রতিষ্ঠানের পরিচালক রিয়াজুল ইসলাম বাচ্চু। শুক্রবার ২৫ ফেব্রুয়ারী বিকালে পলিটেকনিকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। পরিচালনা পর্ষদের সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির সভাপতি ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (বিএম) মো: সুলতান হোসেন তালুকদার। সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির অধ্যক্ষ প্রকৌশলী আব্দুর রশিদ চোকদার, পরিচালনা কমিটির সদস্য সচিব প্রকৌশলী বিশ্বজিৎ পাল, পরিচালক প্রকৌশলী মো: শামীম শা ফকির, প্রকৌশলী মো: শহিদুল ইসলাম, প্রকৌশলী মনিন্দ্র নাথ, সিভিল ডিপার্টমেন্ট এর  প্রশিক্ষক প্রকৌশলী এইচ এম গিয়াস উদ্দিন, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এর প্রশিক্ষক প্রকৌশলী মো: নাজমুল হাসান প্রমুখ।
উল্লেখ্য প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হজ্ব পালনের জন্য ছুটি নেয়ায় সভায় সর্বসম্মতিক্রমে ঝালকাঠি ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব রিয়াজুল ইসলাম বাচ্চুকে প্রদান করা হয়েছে। রিয়াজুল ইসলাম বাচ্চু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বি,কম (অনার্স), এমকম (ব্যবস্থাপনা) কোর্স সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি যুক্তরাজ্যে এসিসিএ কোর্সে পড়াশুনা করেন।
ঝালকাঠি সিটিজেন সোসাইটির আহ্বায়ক ডা: জহিরুল ইসলাম বাদল ও সদস্য সচিব প্রভাষক অমরেশ রায় চেীধুরী ঝালকাঠি সিটিজেন সোসাইটির যুগ্ম আহ্বায়ক ঝালকাঠি ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির অধ্যক্ষের দায়িত্ব প্রদান করায় রিয়াজুল ইসলাম বাচ্চু-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর