রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

হিজাবের পক্ষে বিক্ষোভ, সাসপেন্ড কর্নাটকের স্কুলের ৫৮ ছাত্রী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২, ১২:৫৯ অপরাহ্ন

হিজাব বা কোনও ধর্মীয় প্রতীক পরে ক্লাস নেওয়া যাবে না, কর্তৃপক্ষের এই ফরমানের প্রতিবাদে ইস্তফা দিয়েছেন তুমাকুরুর একটি বেসরকারি কলেজের এক অতিথি শিক্ষক। গত তিন বছর ধরে তিনি ওই কলেজে ইংরেজি পড়াতেন। সম্প্রতি কলেজের অধ্যক্ষ তাকে ডেকে হিজাব পরে ক্লাস না নেওয়ার নির্দেশের কথা জানান। তার পরই তিনি ইস্তফা দেন।

শুক্রবার হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন কর্নাটকের শিবমোগা জেলার একটি স্কুলের ছাত্রীরা। তার পরই তাদের সাসপেন্ড করা হল। অন্তত ৫৮ জন শিক্ষার্থীকে সাসপেন্ড করা হয়েছে বলে আনন্দবাজারের সূত্রে জানা যায়।

যদিও সাসপেন্ড হওয়ার পরও দাবিতে অনড় ছাত্রীরা। তাদের সাফ কথা, ‘‘হিজাব আমাদের অধিকার। আমরা মৃত্যু বরণ করতে রাজি। কিন্তু হিজাবের সঙ্গে আপস করব না।’’

সাসপেন্ড হওয়া ছাত্রীদের অনির্দিষ্টকালের জন্য স্কুল চত্বরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ওই ছাত্রীদের পাশাপাশি বাকিদের বিরুদ্ধেও ১৪৪ ধারা ভাঙার অভিযোগেও মামলা দায়ের হয়েছে। প্রশাসনের দাবি, গত তিন দিন ধরেই পুলিশ ও স্থানীয় তহশিলদার ছাত্র ছাত্রীদের হিজাব না পরার নিয়মের কথা জানাচ্ছিলেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর