শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

করোনা রোগীর দেহে ভিন্নধারার অণুজীবের সন্ধান

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

দেশে করোনায় আক্রান্ত রোগীদের মুখ ও পাকস্থলীতে মিলেছে ভিন্নধারার অণুজীব। যা ডায়রিয়াসহ নানা উপসর্গের কারণ। দেশি-বিদেশি গবেষকদের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এ সব তথ্য।

গবেষণায় অংশগ্রহণকারি প্রতিষ্ঠানগুলো হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, জেনারেল হাসপাতাল, অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ণ অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা।

এ গবেষণা রিপোর্টটি প্রকাশিত হয় সুইজারল্যান্ডের ‘ফ্রন্টিয়ার্স ইন মেডিসিন’ জার্নালে।

জানা যায়, দেশে করোনা আক্রান্তদের নানা ধরণের শারীরিক উপসর্গের মধ্যে বেশি ছিলো মুখের স্বাদ নষ্ট হয়ে যাওয়া এবং ডায়রিয়াসহ পেটের পীড়া। যার কারণ এতদিন ছিলো অজানা।

তবে একদল বিজ্ঞানীর এই গবেষণায় দেখা যায়, আক্রান্তদের দেহে ভিন্ন ধরণের কিছু ব্যাকটেরিয়া বা অনুজীব পাওয়া গেছে যা সুস্থ মানুষের দেহ থেকে ভিন্ন।

করোনার জন্য সার্স কভ-২ ভাইরাস সরাসরি দায়ী হলেও অন্য অনেক অপকারি ব্যাকটেরিয়া শরীরে বেড়ে যায়। এরমধ্যে পাকস্থলীতে পাওয়া গেছে সুস্থ মানুষের তুলনায় তিনগুন বেশি অপকারি ব্যাকটেরিয়া যা ডায়রিয়াসহ বিভিন্ন উপসর্গের কারণ। আর মুখে স্বাভাবিকের চেয়ে প্রায় অর্ধেক পাওয়া গেছে প্রিভোটেলা নামক ব্যাকটেরিয়ার সংখ্যা যা স্বাদের অনুভুতি নষ্টের কারণ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আদনান মান্নান জানান, করোনা রোগীর শরীরে সুযোগ সন্ধানী ব্যকটেরিয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে। এছাড়া শরীরের উপকারী ব্যকটেরিয়ার সংখ্যা প্রায় অর্ধেক হয়ে যায়।

২০২০ এবং ২১ সালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ৪০ জন করোনা রোগীর লালা, রক্ত ও মল সংগ্রহ করে, নানাধরনের পরীক্ষা-নিরীক্ষায় পাওয়া যায় সুস্থ মানুষের থেকে আলাদা এসব ব্যাকটেরিয়ার উপস্থিতি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর