শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

মেডিকেল ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় নির্ধারণ

অনলাইন ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে আগামী ১ এপ্রিল আর বিডিএস ভর্তি পরীক্ষা হতে পারে ২২ এপ্রিল।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন।

তিনি বলেন, ভর্তি কমিটির এক সভায় আজ সম্ভাব্য একটি সময়সীমা দেওয়া হয়েছে। সে অনুযায়ী আগামী ১ এপ্রিল এমবিবিএস ও ২২ এপ্রিল বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে সিদ্ধান্তটি এখনো অফিস অর্ডার আকারে আসেনি।

২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গত রবিবার। মোট পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৯ হাজার ১৬৯ শিক্ষার্থী।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর