সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

সাগর-রুনি হত্যার বিচারে ব্যর্থ সরকার : মোমিন মেহেদী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২, ৯:৩৭ অপরাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে যেমন ব্যর্থ, তেমন ব্যর্থ সাগর-রুনি হত্যার বিচারে সরকার। যে সরকার জনগনের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ, সে সরকার স্বাধীনতা বিরোধীদের চেয়েও নিকৃষ্ট।

তিনি ১২ ফেব্রুয়ারি বেলা ১১ টায় ‘সাগর-রুনি হত্যার ১০ বছরে রাষ্ট্রের ব্যর্থতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। তোপখানা রোডস্থ কার্যালয়ে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে এতে সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান নূরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় নতুনধারার রাজনীতিকগণ বলেন, নির্মম হত্যাকান্ডের পর ১০ বছরে ৮৬ বার মামলার রায় পিছিয়েছে অথচ বিচার হয়নি। কারণ একটিই আর তা হলো- সরকারের একটি অংশ সাহর-রুনির হত্যার বিচার চায় না। কিন্তু নতুন প্রজন্ম এই হত্যাকান্ডের বিচার চায়, চায় সাংবাদিক হত্যার মত জঘণ্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর