শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার চাষাভাদ্রা গ্রামবাসীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  গোপালপুরে কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে সিপিবির মানববন্ধন নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা জান্নাত ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রথম বর্ষ পূর্তি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মায়ের শেষ বিদায়ে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল

এইচএসসির ফল রবিবার

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২, ১২:০০ অপরাহ্ন

আগামী রোববার প্রকাশ করা হবে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এই তথ্য নিশ্চিত করেন।

সূত্র জানিয়েছে, ফল প্রকাশের দিন শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর কাছে এর সারসংক্ষেপ তুলে ধরবেন। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। করোনা পরিস্থিতির কারণে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হবেন।

গত বছরের ডিসেম্বরে করোনার কারণে সংক্ষিপ্ত সিলেবাসে ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হয়। এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৯৯ হাজার পরীক্ষার্থী। চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফল প্রকাশের কথা থাকলেও দেশের বাইরে থাকা বিভিন্ন কেন্দ্রের খাতা মূল্যায়নে দেরি হয়।

শিক্ষা বোর্ড জানিয়েছে, সব জটিলতার অবসান ঘটিয়ে ফলাফল প্রস্তুত করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর