বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

অনলাইন ক্লাসে শিক্ষিকাকে বিয়ের প্রস্তাব

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২, ৬:০৬ অপরাহ্ন

বিশ্বে করোনাভাইরাস আসার পর থেকে স্কুল কলেজ বন্ধ থাকায় বেশিরভাগ সময় পড়াশুনো চলছে অনলাইন ক্লাসের মাধ্যমে। আর এই গোটা সময়টা জুড়ে অনলাইন ক্লাসে মাঝে মধ্যেই নানা মজার ভিডিও সামনে এসেছে। কখনও দেখা গিয়েছে অনলাইন ক্লাসের মাঝেই ঘুমিয়ে পড়েছে ছাত্র। আবার কখনও ক্যামেরা বন্ধ আছে ভেবে ক্লাসের মাঝখানেই নাচ জুড়েছে শিক্ষার্থী। এই রকম অনেক ভিডিও ভাইরাল হয়েছে। কিন্তু অনলাইন ক্লাসে টিচারকে বিয়ের প্রস্তাব? এই ভিডিও দেখে শোরগোল শুরু হয়েছে নেট দুনিয়ায়।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি ঠিক এক মাস আগে ইউটিউবে আপলোড করা হয়। ইনস্টাগ্রামেও শেয়ার করা হয়েছে এই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে অনলাইনে ক্লাস নিচ্ছেন এক শিক্ষিকা। তারপরেই ঘটে যায় অঘটন।

ভিডিওতে দেখা যাচ্ছে ওই শিক্ষিকা তার ছাত্রকে বলছেন, আমার কথা শোনা যাচ্ছে? ছাত্র বলছে, হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। এরপরেই শিক্ষিকা বলছেন, তোমাদের কিছু প্রশ্ন থাকলে করতে পারো? এবার এক ছাত্র বলছে, ম্যাডাম আপনি কি বিবাহিত? শিক্ষিকা বলেন, না। তখন ছাত্র বলে বসে, আমি আপনাকে ভালবাসি ম্যাম। শুনেই ম্যাডাম বলেন, আমিও তোমাদের সকলকে ভালবাসি। কিন্তু এখানেই শেষ নয়।

ছাত্র বলে বসে, না ম্যাম এই ভালবাসা সেই ভালবাসা নয়। আপনি আমাকে বিয়ে করবেন ম্যাম? আমি আপনাকে বিয়ে করতে চাই। ছাত্রের এই প্রশ্নে কী উত্তর দেবেন প্রথমে বুঝতে পারেন না শিক্ষিকা। যদিও তিনি সেই ছাত্রকে বোঝান এই ধরণের বিষয় যেন সে আর না করে। তবে সে ছাত্রের হেলদোল নেই। সে হেসে চলেছে। এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। অনেকেই কড়া সমালোচনা করেছেন ওই ছাত্রের।

সূত্র: নিউজ ১৮।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর