সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

সার্চ কমিটি নিয়ে যা বললেন বিএনপি মহাসচিব

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২, ৩:৫৯ অপরাহ্ন

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে গঠিত সার্চ কমিটিকে অর্থহীন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতির অনুমোদনের পর শনিবার (৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সার্চ কমিটি ঘোষণা করা হয়। এই কমিটির সভাপতি করা হয়েছে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে। কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্টের বিচারপতি এসএম কুদ্দুস জামান, বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

এই কমিটির বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব ওই মন্তব্য করে বলেন, ‘এ বিষয়ে নতুন করে বলার কিছু নেই। এর কোনো মূল্যই নেই। আমরা মনে করি, অনুসন্ধান কমিটি ও নির্বাচন কমিশন- সবই সরকারের অধীন। এগুলো নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। এটা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।’

তিনি আরও বলেন, ‘জনগণের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, নির্বাচন কমিশন নয়। কারণ এই সরকারের অধীন কোনো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হয়নি, হবেও না- এটি প্রমাণিত। তাই সার্চ কমিটি, নির্বাচন কমিশন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই।’

এর আগে দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদও একই কথা বলেন। টুকু জানান, সার্চ কমিটিতে কারা আছে, কারা নেই, কে থাকল, কে থাকল না- এসব জানতে তারা ইন্টারেস্টেড (আগ্রহী) না।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর