শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

মাস্ক পরলেই উঠে যাচ্ছে লিপস্টিক! জেনে নিন সমাধান

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

প্রথমত নিয়মিত ঠোঁটের যত্ন নেওয়া খুব জরুরি। শীতকালে ঠোঁট ফেটে যাওয়ার সমস্যা বেশি দেখা দেয়। শুষ্ক চামড়া ঠোঁটে লেগে থাকে। তার উপর দিয়ে লিপস্টিক লাগালে কিছু ক্ষণেই চামড়ার সঙ্গে সেই রং উঠে যেতে পারে। তাই ঠোঁট যাতে না ফাটে, তা দেখতে হবে। ঠোঁট মসৃণ রাখতে রোজ রাতে ঘুমানোর আগে মুখ ধুয়ে ঠোঁটে ক্রিম লাগান। মাঝেমাঝে গোসলের আগে ঠোঁটে মধু লাগাতে পারেন।

লিপ লাইনার ব্যবহার করুন। ঠোঁটে ব্যবহার করার জন্য ব্যবহৃত রঙিন পেন্সিলগুলিতে মোম জাতীয় পদার্থ সাধারণ লিপস্টিকের তুলনায় খানিকটা বেশি থাকে। সেই পেন্সিল দিয়ে ঠোঁট আঁকা থাকলে বাকি রং অতটা সহজে ছড়িয়ে পড়তে পারে না।

লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে হাল্কা ফাউন্ডেশনও দিতে পারেন। তাতে লিপস্টিক ত্বকের উপর ভালোভাবে বসে যাবে। লিপস্টিক লাগানোর পর হাল্কা করে ফেস পাউডারের পাফটি বুলিয়ে নিতে পারেন ঠোঁটের উপর। তাতে লিপস্টিকের তৈলাক্ত ভাব কমে। ঝট করে মাস্কে আর রং লেগে যাবে না।

সূত্র: আনন্দবাজার পত্রিকার

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর