শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

টিকার চতুর্থ ডোজ ওমিক্রন ঠেকাতে ‘আংশিক’ কার্যকর: গবেষণা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

ইসরায়েলের এক গবেষণার প্রাথমিক ডাটা বলছে, করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে ফাইজার ও মডার্নার টিকার চতুর্থ ডোজ আংশিক কার্যকর। যদিও এটি ওমিক্রনকে পুরোপুরি কাবু করতে সক্ষম নয়।

সোমবার (১৭ জানুয়ারি) করোনার টিকার চতুর্থ ডোজ নিয়ে একটি ট্রায়াল শেষে একদল গবেষক এমনটাই জানিয়েছে। খবর সিএনএন’র।

প্রতিবেদন সূত্রে জানা যায়, গত বছরের ডিসেম্বরে সেবা মেডিকেল সেন্টারের একদল গবেষক ১৫৪ স্বাস্থ্যকর্মীকে ফাইজার ও ১২০ স্বাস্থ্যকর্মীকে মডার্নার টিকার ডোজ প্রয়োগ করেন। ওই ট্রায়ালের প্রাথমিক ফলাফলে দেখা যায়, স্বাস্থ্যকর্মীদের শরীরে যথেষ্ট মাত্রায় অ্যান্টিবডি তৈরি। এতে বুঝা যায় টিকা নিরাপদ। যদিও এটি ওমিক্রন ধরন ঠেকাতে আংশিক কার্যকর।

ইসরায়েলের রাজধানী তেল আবিবের সেবা মেডিকেল সেন্টারের ওই গবেষক দলের নেতৃত্ব দিয়েছেন অধ্যাপক গিলি রেগেভ। তিনি বলেন, চতুর্থ ডোজ স্বাস্থ্যকর্মীদের শরীরে অ্যান্টিবডির পরিমাণ বৃদ্ধি করলেও তা ওমিক্রন ঠেকাতে পুরোপুরি সক্ষম নয়। তবে করোনার আগের ধরনগুলোর ক্ষেত্রে এটি কার্যকর ছিল।

উল্লেখ্য, গত বছর দেশটিতে করোনা টিকার বুস্টার ডোজ দেয়া শুরু হয়। বর্তমানে দেশটি বয়োজ্যেষ্ঠ ও ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে চতুর্থ ডোজ দেয়ার সবুজ সংকেত দিয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর