সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

১ লিটার ডিজেলে কতদূর যায় ট্রেন?

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ৯ জানুয়ারী, ২০২২, ৭:৫২ অপরাহ্ন

কোন গাড়ি বা বাইক কত মাইলেজ (এক লিটার ডিজেলে যতদূর যায়) দেয় তা কমবেশি অনেকেই জানে। অনেকে গাড়ি বা বাইক কিনতে যাওয়ার আগে এ বিষয়ে খোঁজখবর নেয়। বিমানের মাইলেজ সম্পর্কেও হয়তো কিছুটা জানে কেউ কেউ।

ট্রেনের মাইলেজের বিষয়ে কি জানা আছে? বর্তমানে বিদ্যুৎ এবং ডিজেল চালিত দুই ধরনের ট্রেন চলে।

এখন অবশ্য বেশির ভাগই বিদ্যুৎচালিত ট্রেন। তবে এখনও কিছু ক্ষেত্রে ডিজেল ইঞ্জিনও ব্যবহার হয়। আবার মালগাড়িও যেহেতু অনেক দূরের রাস্তা সফর করে সে ক্ষেত্রেও ডিজেল ইঞ্জিনকে কাজে লাগানো হয়।

ডিজেল ইঞ্জিনের ট্রেন এক লিটারে কতটা যায়? এটা নির্ভর করে ডিজেল ইঞ্জিনের ক্ষমতার উপর। ডিজেল ইঞ্জিনের ট্যাঙ্ককে তিন ভাগে ভাগ করা হয়, পাঁচ হাজার লিটার, সাড়ে পাঁচ হাজার লিটার এবং ছয় হাজার লিটার। এখানেও আবার হিসেব রয়েছে। ডিজেল ইঞ্জিন ট্রেনের কতগুলি কামরা টেনে নিয়ে যাচ্ছে তার উপর নির্ভর করে সেই ইঞ্জিন কতটা মাইলেজ দেবে।

১২ কোচযুক্ত একটি প্যাসেঞ্জার ট্রেনের এক কিলোমিটার যেতে খরচ হয় ছয় লিটার ডিজেল। আবার ২৪ কোচের এক্সপ্রেস ট্রেনও একই মাইলেজ দেয়। ১২ কোচের এক্সপ্রেস ট্রেন আবার এক কিলোমিটার দূরত্ব যায় সাড়ে চার লিটারে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর