সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

টাঙ্গাইল প্রেসক্লাব নির্বাচন সম্পন্নঃ সভাপতি-জাফর আহমেদ,সেক্রেটারি জাকেরুল মওলা

ডা.এম.এ.মান্নান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১, ১০:৩১ পূর্বাহ্ন

টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে জাফর জাফর আহমেদ (যুগান্তর), সাধারণ সম্পাদক পদে কাজী জাকেরুল মওলা (আরটিভি) প্যানেলের বিজয় হয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী অন্যান্যরা হচ্ছেন, সহ-সভাপতি এম এ ছাত্তার উকিল (মৌবাজার) ও একরামুল হক খান তুহিন (মাছরাঙা টিভি), যুগ্ম সম্পাদক মো. নাসির উদ্দিন (বাংলাদেশ প্রতিদিন) ও ইফতেখারুল অনুপম (জনকণ্ঠ), ক্রীড়া সম্পাদক খন্দকার মাসুদুল আলম (মজলুমের কণ্ঠ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাজী তাজ উদ্দিন রিপন (একুশে টিভি), দপ্তর ও পাঠাগার সম্পাদক অরণ্য ইমতিয়াজ (কালেরকণ্ঠ), কার্যনির্বাহীর সদস্যরা হচ্ছেন, ড. মো. কামরুজ্জামান (নিউনেশন), শামীম আলম মামুন (যমুনা টিভি), মামুনুর রহমান মিয়া (ইন্ডিপেনডেন্ট টিভি), কাজী হেমায়েত হোসেন হিমু (সময় তরঙ্গ) ও সাহাবউদ্দিন মানিক (দি ফিনাশিয়াল এক্সপ্রেস)।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মো. হারুন-অর-রশিদ, কমিশনার পাবলিক প্রসিকিউটর এস আকবর খান, অধ্যক্ষ আনন্দ মোহন দে।
নির্বাচনে ৬৭ টি ভোটের ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। চারটি ভোট বাতিল করে নির্বাচন কমিশন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর