বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

মেম্বরপ্রার্থী সলঙ্গার সাংবাদিক মন্টু প্রচারণায় এগিয়ে

সলঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ২:৪৬ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৮ নং সলঙ্গা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বর পদে প্রতিদ্বন্দ্বীতার ৪ জন প্রার্থীর একজন হলেন বনবাড়িয়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে,গরিবের বন্ধু,সকলের আস্থাভাজন ব্যক্তিত্ব,সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক,জাতীয় দৈনিক জনতা’র প্রতিনিধি,উদীয়মান সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু।নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই ভোটারদের কাছে তাদের পছন্দের প্রার্থীর নাম স্পস্ট হয়ে উঠেছে। মেম্বর পদে যে কয়জন প্রার্থী মাঠে নেমেছেন তাদের মধ্যে জনজরিপে রফিকুল ইসলাম মন্টু ( ভ্যানগাড়ি মার্কা) এগিয়ে রয়েছেন। জনদরদী,নি:স্বার্থ সমাজকর্মী মন্টু আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে বিজয়ের আশাবাদী। তিনি এ প্রতিনিধিকে জানান,১নং ওয়ার্ডের সম্মানীত ভোটার ভাই-বোনেরা তাদের মুল্যবান ভোট দিয়ে আমাকে মেম্বর নির্বাচিত করলে তাদের পরামর্শ, সহযোগীতা মোতাবেক এলাকার রাস্তাঘাট,ব্রীজ কালভার্ট,বিভিন্ন ভাতা,ভিজিডি কার্ড গরিব, অসহায়দের মাঝে সুষ্ঠ বন্টন করবো। এলাকার মুরুব্বীদের প্রতি সম্মান রেখে,যুব সম্প্রদায়ের সহযোগীতা নিয়ে ওয়ার্ডের উন্নয়নমুলক কাজ করবো। বিগত দিনের মেম্বরদের চেয়ে আরও উন্নয়নের প্রতিশ্রুতিসহ একটি ডিজিটাল ওয়ার্ড গঠনের চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরিশেষে তিনি বনবাড়িয়া,পুস্তিগাছা গ্রামের সম্মানীত ভোটারদের ভোট,দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর