সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঢেঁড়স – মো: শফিকুল ইসলাম সবুজ বমু নন্দিরিল সড়কের বেহাল অবস্থা, যাতায়াতে ঝুঁকি তাড়াশে যুবদল নেতা “মাসুম” এর উদ্যোগে চলনবিলে ৫০ মণ মাছের পোনা অবমুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  শ্রমিক নির্যাতন ও সন্ত্রাসের প্রতিবাদে গোপালপুরে ট্রাক শ্রমিক ইউনিয়নের মিছিল নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত গোপালপুর উপজেলা যুবলীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সোহেল গ্রেফতার ঘুষ নিয়ে টালবাহানা, টাকা ফেরত না দিয়ে হুমকি, নড়াইল ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাল্যবিয়ে প্রতিরোধ এ্যাডভোকেসি সভা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
আপডেট সময়: সোমবার, ৮ নভেম্বর, ২০২১, ৬:১০ অপরাহ্ন

বাল্যবিয়ে প্রতিরোধ করা গেলেই কমবে নারী নির্যাতনের ঘটনা। কারণ একজন অপ্রাপ্ত বয়স্ক কন্যা কখনও স্বামীসহ তার সংসারের সদস্যদের মনজয় করে চলতে পারে না। এজন্য বাল্যবিয়ে পরবর্তী দাম্পত্য কলহ থেকেই শুরু হয় নারী নির্যাতনের ঘটনা।
একইসাথে বাল্যবিয়ে পরানোর অভিযোগে বিয়ের কাজী কিংবা বর ও কনে পক্ষের যেমন জেল-জরিমানার বিধান রয়েছে, তেমনি বাল্যবিয়ে প্রতিরোধের প্রধান বাঁধা নোটারী পাবলিকের সাথে যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন বক্তারা।
বাল্যবিয়ে প্রতিরোধ, জেন্ডার ভিত্তিক সহিংসতা মোকাবেলায় মিডিয়া পার্সনদের ভূমিকা শীর্ষক এ্যাডভোকেসি সভা সোমবার সকালে বরিশাল নগরীতে অনুষ্ঠিত হয়। ওইসভায় নারী ও শিশু নির্যাতন মোকাবেলা এবং বাল্যবিয়ে প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা ও করনীয় বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। সভায় বক্তারা নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহের কুফল এবং শাস্তির বিষয়ে লেখা প্রচারের মাধ্যমে মানুষকে সচেতন করতে অনুসন্ধানী প্রতিবেদন লেখার প্রতি গুরুত্বারোপ করেন।
উন্নয়ন সংস্থা আভাস ও কোয়ালিশন মেম্বারদের আয়োজনে ইউএনডিপি’র অর্থায়নে নগরীর আলেকান্দা আমির কুটির লেনের আভাসের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খন্দকার। বিশেষ অতিথি ছিলেন দৈনিক জনকণ্ঠ পত্রিকার বরিশালের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা। আভাসের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে সভায় মূলপ্রবন্ধ পাঠ করেন আভাসের ডাইরেক্টর প্রোগ্রাম কর্মকর্তা এসএম সিরাজুল ইসলাম।
আভাসের অর্থ ও প্রশাসন পরিচালক মোঃ আতিক হাসান, প্রজেক্ট অফিসার নাসরিন খানম এবং মোঃ আলী আহসানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাংবাদিক গিয়াস উদ্দিন, সুমাইয়া জিসান, প্রবীর বিশ্বাস ননী, মোস্তফা কামাল, ইলিয়াস শেখ, রবিউল ইসলাম প্রমুখ।
সভায় বরিশাল সদর, আগৈলঝাড়া, গৌরনদী, বানারীপাড়া, হিজলা ও বাকেরগঞ্জ উপজেলার ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর