শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

বরিশালে সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

মাইক্রোবাস ও সিএনজির (থ্রী-হুইলার) মুখোমুখী সংঘর্ষে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিড়ো পয়েন্ট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে দপদপিয়া জিড়ো পয়েন্ট এলাকায় বিপরীতদিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে সিএনজির মুখোমুখী সংঘর্ষে চারজন আহত হয়। স্থানীয়রা আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন।
সূত্রমতে, শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় সিএনজি যাত্রী বাকেরগঞ্জের চরামদ্দী এলাকার বাসিন্দা নির্মান শ্রমিক নাসির বিশ্বাস (৫৫) মারা যায়। এছাড়া গুরুত্বর অবস্থায় অপর যাত্রী কাঁচামাল ব্যবসায়ী মিরাজুল ইসলাম (৩২) ও মাইক্রোবাস চালক জাহাঙ্গীর মৃধাকে (৪৫) ঢাকায় প্রেরন করা হয়। পথিমধ্যে জাহাঙ্গীর মৃধা ও মিরাজুল ইসলামেরও মৃত্যু হয়। নিহত জাহাঙ্গীরের বাড়ি বাকেরগঞ্জে এবং মিরাজুলের বাড়ি নলছিটিতে। এছাড়া নাসির খলিফা নামের অপর আহত শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর