সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

১৩ বছরের ছোট অটোচালকের সাথে পালালেন কোটিপতির স্ত্রী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২৭ অক্টোবর, ২০২১, ১০:২৭ পূর্বাহ্ন

কোটিপতির স্ত্রীর প্রেমের সম্পর্ক ছিল এক অটোচালকের সাথে। বয়সে সে ১৩ বছরের ছোট। অবশেষে সেই সম্পর্ককে পরিণতি দিতে বাড়ি থেকে পালালেন প্রেমিকের অটোরিকশায় করে। সাথে নিলেন মোটা অঙ্কের অর্থ। সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের ইনদওরের খাজরানায় ঘটেছে এই ঘটনা। জানা গেছে, ওই নারীর স্বামী একজন ব্যবসায়ী। এর জেরে তার কয়েক কোটি টাকার সম্পত্তিও রয়েছে। খবর ডিএনএ ইন্ডিয়ার।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তির স্ত্রী। ওইদিন রাতে স্ত্রী বাড়ি না ফেরায় থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগে তিনি জানিয়েছিলেন, তার স্ত্রী ফেরেনি এবং বাড়ি থেকে ৪৭ লাখ রুপি গায়েব হয়ে গেছে। স্বামীর অভিযোগ, এক অটোচালকের সাথে পালিয়েছেন তার স্ত্রী।

জানা গেছে, ওই অটোচালকের নাম ইমরান। তিনি ওই নারীর থেকে প্রায় ১৩ বছরের ছোট। ইমরান ওই নারীকে প্রায়শই বাড়িতে নামিয়ে দিয়ে যেতেন। সেখান থেকেই সম্পর্কের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

ওই ধনী ব্যক্তির অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পুলিশ। তারপর ইমরানের এক বন্ধুর বাড়ি থেকে ৩৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। যদিও ইমরান এবং ওই নারীর খোঁজ এখনো পায়নি পুলিশ।

তাদের খোঁজে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মোবাইলের লোকেশন দেখে তাদের সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছেন পুলিশকর্মীরা।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর