শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

পলাশবাড়ীর মহদীপুর ইউপি নির্বাচনে মেম্বার নির্বাচিত হয়ে মডেল ওয়ার্ড গড়তে চায় – সাংবাদিক রাহিদুল ইসলাম বাবু

আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে দো’আ কামনা করেছেন রাহিদুল ইসলাম বাবু। আসন্ন ইউনিয়ন পরিষদ প্রাণবন্ত করতে আধুনিক চিন্তা চেতনায় এ নির্বাচনে যুবকের অংশগ্রহণ উল্লেখ করার মতো। তেমনি এক যুবক রাহিদুল ইসলাম বাবু। বুজরুক বিষ্ণপুর গ্রামের বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল হকের কনিষ্ঠ পুত্র রাহিদুল ইসলাম বাবু। স্থানীয়ভাবে ব্যবসায়ী রাহিদুল ইসলাম বাবু ঢাকা হতে প্রকাশিত দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি হিসেবে কাজ করছেন। সমাজের গঠনমূলক টেকসই এবং জবাবদিহিমূলক উন্নয়নের অঙ্গিকার নিয়ে সকলের নিকট প্রতিনিধিত্ব করার আশা নিয়ে সকলের দোরগোড়ায় পৌঁছাচ্ছেন রাহিদুল ইসলাম বাবু। জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন থেকে নিজেকে ব্যস্ত রেখেছেন গণমানুষের সেবায়। আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের ভালোবাসা প্রদান করে সেবা করার সুযোগ দিয়ে অত্র এলাকায় শিক্ষা, সংস্কৃতি, পরিস্কার পরিচ্ছন্ন এবং উপযুক্ত স্থানে ব্রীজ কালভার্ট নির্মানসহ, এলাকাকে মাদক মুক্ত করার আশা ব্যক্ত করছেন। জনপ্রতিনিধির অনেক দ্বায়িত্ব নির্ভর করে সমাজে। একজন সমাজসেবী পারে আগামী প্রজন্মকে সঠিক পথে চালনা করতে। এলাকায় শিক্ষার মান উন্নত হলে আগামী প্রজন্ম একসময় আগামীতে সমাজের দ্বায়িত্ব নিতে পারবে। এলাকায় কুটির শিল্প স্থাপনে কর্মসংস্থান তৈরি, কৃষিকে আধুনিকরণ করতে সময়োপযোগী উপকরণের ব্যবস্থা করাসহ ওয়ার্ডের আধুনিকায়ন দ্বায়িত্ব নেওয়ার অঙ্গিকার ব্যক্ত করেছেন রাহিদুল ইসলাম বাবু।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর