সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

কোন ধর্মই অপরাধ-দুর্নীতির পক্ষে না : মোমিন মেহেদী

অনলাইন ডেস্কঃ
আপডেট সময়: মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১, ৫:৪৭ অপরাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, কোন ধর্মই অপরাধ-দুর্নীতির পক্ষে না, তবু বিশ^ময় এই ধর্মকে কাজে লাগিয়ে একটি গোষ্ঠি অপরাধ-দুর্নীতি-ধর্মবিরোধী কাজ করে যাচ্ছে। এরা অধিকাংশই মসজিদ-মন্দির-গীর্জা-গ্যাগোডার আড়ালে লোভ- মোহ-লাম্পট্যে ডুবে থাকে। আর তাই প্রকৃত ধর্মকে মানুষ ততটা বিশ^াস করে না, যতটা বিশ^াস টাকা বা অর্থকে করে। এমন পরিস্থিতির উত্তরণে প্রকৃত ধর্ম জেনে বুঝে পালন করার পাশাপাশি ধর্মকে পূঁজি করে ব্যক্তি পূঁজো, পীর-বাবা-গুরু-ধর্ম ব্যবসা করে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ যেন করতে না পরে সে জন্য আইন বাস্তবায়ন করতে হবে।

১২ অক্টোবর রাজধানীর বিভিন্ন মন্দির পরিদর্শনকালে উপরোক্ত কথা বলেন। এসময়  প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, অভিনেত্রী শ্রুতি খান, সাংগঠনিক সম্পাদক গোলাম ওয়াজেদ সরকার রানা, সাইদুজ্জামান রওশন প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজধানীর কালিমন্দির, ঢাকেশ^রী মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শনকালে মোমিন মেহেদী আরো বলেন, নতুনধারার রাজনীতিকরা গণমানুষের অধিকার আদায়ের জন্য নিবেদিত থেকে কর্মসূচী পালন করে; তারা রাজনৈতিকভাবে বাংলাদেশে নিবন্ধিত ৪০ এবং অনিবন্ধিত ৭৬ টি রাজনৈতিক দলের অধিকাংশের মত কেবল ক্ষমতায় আসার আর থাকার রাজনীতি করেনি কখনো। ধর্ম-মানবতা-শিক্ষা-সমাজ-সভ্যতার রাজনীতির মধ্য দিয়ে দেশে আমূল পরিবর্তন আসবে বলেও মন্তব্য করেন নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর