সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নতুনধারার তরকারি মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১, ৪:৫৯ অপরাহ্ন

করোনা পরিস্থিতিতে অস্বাভাবিক দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ ও তরকারি মিছিল করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ৮ অক্টোবর বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে খাদ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কার্যকর মনিটরিং টিম ও সরকার নির্ধারিত দ্রব্যমূল্য তালিকাবোর্ড প্রতিটি বাজারে স্থাপনের দাবি জানান নেতৃবৃন্দ। বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আব্দুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, অভিনেত্রী শ্রুতি খান, সাংগঠনিক সম্পাদক গোলাম ওয়াজেদ সরকার রানা, মনোয়ারা সুলতানা, আবিদুর রহমান অনন্ত প্রমুখ। সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, নাগরিক অধিকার আদায়ে সরকার ব্যর্থ হলে দেশের মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে। তাই চাই স্বাধীনতার স্বপক্ষের সরকার হিসেবে ভর্তুকি দিয়ে চাল-ডাল- তেলসহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমিয়ে জনগনের হাতের নাগালে রাখা হোক। পাশাপাশি সরকারিভাবে বাজার মনিটরিং টিম কার্যকর রাখার মাধ্যমে মানুষকে কিছুটা হলেও শান্তিতে থাকার ব্যবস্থা করে দেয়াটা হবে বুদ্ধির কাজ। যে কাজটি না করে খাদ্যমন্ত্রী কেবল নিজের পেট বড় করার চিন্তায় ব্যস্ত। দেশের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যর্থ খাদ্যমন্ত্রীকে অব্যহতি দিয়ে যোগ্যতর ব্যক্তিকে নিয়োগ দিলে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সরকার আরো সফলতার সাথে এগিয়ে যেতে পারবে বলে সাধারণ মানুষ ধারণা করছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর