সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় চোরাই মোটরসাইকেলসহ একজন গ্রেফতার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় চোরাই মোটরসাইকেলসহ একজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীরা। গ্রেফতারকৃত চোরের আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান।
থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার ফুল্লশ্রী গ্রামের নেছার উদ্দিন ফকিরের বাড়ির ভাড়াটিয়া বাসিন্দা গৌরনদী থানার দিয়াশুর গ্রামের মুনসুর সরদারের ছেলে সুমন সরদারকে (২৫) স্থানীয়রা একটি চোরাই মোটরসাইকেলসহ তার ভাড়া বাড়ির সামনে থেকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরাই মোটরসাইকেলসহ সুমন সরদারকে আটক করে থানায় নিয়ে আসে।
এদিকে চুরি যাওয়া মোটরসাইকেলের মালিক গৌরনদী থানার পূর্ব বেহার গ্রামের মো. লোকমান হোসেন খবর পেয়ে থানায় এসে মোটরসাইকেলটি তার চুরি যাওয়া মোটর সাইকেল হিসেবে সনাক্ত করেন। মোটরসাইকেল চুরির ঘটনায় লোকমান হাওলাদার বাদী হয়ে আটক সুমন সরদারসহ অজ্ঞাতনামাদের আসামী করে চুরি মামলা দায়ের করেন। ওই মামলায় আটক সুমনকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়। মঙ্গলবার বিকেলে আদালতের বিচারক আমিনুল ইসলামের কাছে সুমন মোটরসাইকেল চুরির দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করলে বিজ্ঞ আদালত সুমন সরদারকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর