সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

জনগনকে বোকা বানানো বন্ধ করুন : মোমিন মেহেদী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১, ৮:১৮ অপরাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বিএনপি-আওয়ামী-জামায়াতি-ধর্মব্যবসায়ী রাজনীতিকরা দয়া করে ইলিয়াস-সারোয়ার গংদের ভিডিও কনটেইন দিয়ে জনগনকে বোকা বানানো বন্ধ করুন। তা না হলে পিঠের চামড়া তুলে জনগন ডুগডুগি বাজাবে।   ২৬ সেপ্টেম্বর বিকাল ৪ টায় নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার রাবেয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা কমিটি গঠনকল্পের আলোচনা সভায় উপরোক্ত কথা বলেন। এসময় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, জাতীয় মহিলাধারার উপদেষ্টা সেলিনা শেলী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা আরো বলেন, জনগনকে বোকা বানানোর রাজনীতিকে জনগনই প্রতিহত করবে; আর এ লক্ষ্যে সারাদেশে জেলা-উপজেলা কমিটি গঠনের পাশাপাশি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত চলমান ‘রাজনীতিক সংগ্রহ কর্মসূচি’র ধারাবাহিকতায় ‘বায়ান্নকে প্রেরণা-একাত্তরকে চেতনা ও জাতীয় বীরদের প্রতি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে দারিদ্র-দুর্নীতি-বেকারত্ব-খুন-গুমমুক্ত দেশ গড়ার জন্য নিবেদিত যে কোন নাগরিক ০১৯৭২৭৪০০১৫ নম্বরে এসএমএস করলে সদস্য করে নেয়া হবে।

 

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর