শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

“জনপ্রিয় শীর্ষে”ফতেপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সেলিম রেজা

মোস্তাফিজুর রহমান উজ্জল,ঝিনাইদহঃ
আপডেট সময়: শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১, ৯:৩২ অপরাহ্ন

ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ২নং ফতেপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী,গরীব অসহায় মানুষের আস্থার ঠিকানা,সমাজসেবক শেখ মোঃ সেলিম রেজা এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি এই করোনা সংকটে অভাবনীয় অবদান রেখে চলেছেন।একই সাথে সুযোগ পেলে সেবার মান আরো বাড়াতে চান তিনি, এজন্য সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।এলাকার জনগন বলেন,এখানকার উন্নয়নের স্বার্থে ও গরীব-অসহায় মানুষের জন্য তার মত মহৎ মানুষের প্রয়োজন।তারা সেলিম রেজাকে সব সময় পাশে পাওয়ার আশা ব্যক্ত করেন।সেলিম রেজা বলেন,আমি মানুষের কল্যাণ ও এলাকার উন্নয়নে কাজ করে চলেছি। তিনি আরো বলেন,জনগন আমাকে ভালবাসে,তারা সর্বদা আমার পাশে আছে,আমি নিজ উদ্যোগে করোনাকালে অনেক গরীব-অসহায় মানুষের খাদ্য সামগ্রী দিয়েছি,মাস্ক বিতরণ করেছি,শীত এলেই গরীব অসহায়ের মাঝে নিজস্ব অর্থায়নে কম্বল বিতরন করি।সর্বদা সব সময় চেষ্টা করি মানুষের উপকার করার জন্য। জনগন আমাকে ২নং ফতেপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চাই,তাই আমিও তাদের সাথে একাত্বতা ঘোষনা করে বলতে চাই,আমি যদি মেম্বার নির্বাচিত হই,তবে ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর