সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

নতুনধারা রংপুর-রাজশাহীর সমন্বয়কারী হলেন নিপা

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১, ৯:০১ অপরাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির রাজনৈতিক কর্মসূচি গতিশীল করার লক্ষ্যে রংপুর-রাজশাহীর সমন্বয়কারী হয়েছেন নিপা পারভীন। ২৩ সেপ্টেম্বর বিকাল ৩ টায় নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ও ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী স্বাক্ষরিত মনোনয়নপত্রে এই নির্দেশনা দিয়েছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত চলমান ‘রাজনীতিক সংগ্রহ কর্মসূচি’র ধারাবাহিকতায়  ‘বায়ান্নকে প্রেরণা-একাত্তরকে চেতনা ও জাতীয় বীরদের প্রতি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে দারিদ্র-দুর্নীতি-বেকারত্ব-খুন-গুমমুক্ত দেশ গড়ার জন্য নিবেদিত রংপুর ও রাজশাহীর যে কোন নাগরিক ০১৯৭২৭৪০০১৫ নম্বরে এসএমএস করলে সদস্য করে নেয়া হবে।

উল্লেখ্য, নিপা পারভীন এর আগে জাতীয় শিক্ষাধারা রাজশাহী বিশ^বিদ্যালয়ের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে অতিতের সকল কমিটি বিলুপ্ত করে রংপুর ও রাজশাহীতে বিভাগ- জেলা ও উপজেলা কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন নতুনধারার মুখপাত্র শান্তা ফারজানা। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর