সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

তথাকথিত মোদি বিরোধীরা ‘র’-এর এজেন্ট : মোমিন মেহেদী

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১, ৬:৫৩ অপরাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ধর্ম বিকৃতকারী-দাড়ি-টুপিওয়ালা ও তথাকথিত মোদি বিরোধীরা ‘র’-এর এজেন্ট। এরা রাজনৈতিক কালপিট, এরা স্বাধীনতা বিরোধীদের সমর্থক, ধর্ষক এবং মাদকসেবি-ব্যবসায়ী।

কেন্দ্রীয় কার্যালয়ে ১২ সেপ্টেম্বর বিকেল ৫ টায় ‘দুর্নীতি-ই সকল কল্যাণের অন্তরায়’ শীর্ষক আলোচনা সভায় উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আলিমুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরে আলম চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সংগঠন উপ কমিটির চেয়ারম্যান নূরুল হাসান খান প্রমুখ।

এসময় বক্তারা আগামী ৯ অক্টোবর পর্যন্ত চলমান ‘রাজনীতিক সংগ্রহ কর্মসূচি’র ধারাবাহিকতায়  ‘বায়ান্নকে প্রেরণা-একাত্তরকে চেতনা ও জাতীয় বীরদের প্রতি যথাযথ শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে দারিদ্র-দুর্নীতি-বেকারত্ব-খুন-গুমমুক্ত দেশ গড়ার জন্য নিবেদিত’ স্বাধীনতার স্বপক্ষের নাগরিককে ০১৭৯৫৫৬৮১৩৭ নম্বরে এসএমএস করার আহবান জানান। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর