শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

ডিসেম্বরের মধ্যে টিকা পাবেন ১০ কোটি মানুষ: স্বাস্থ্য সচিব

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

আগামী ডিসেম্বরের মধ্যেই দেশের ১০ কোটি মানুষকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। শনিবার ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এমন তথ্য জানান তিনি। তিনি বলেন, প্রায় ২০ কোটি ডোজ টিকা এ বছরের মধ্যে দেশে পৌঁছাবে। এ সময়ের মধ্যে আমরা ১০ কোটি মানুষকে টিকা দিতে পারব। ২০ কোটি মানুষকে কোন পরিকল্পনায় টিকা দেওয়া হবে জানতে চাইলে স্বাস্থ্য সচিব বলেন, প্রয়োজনে টিকা দেওয়ার কেন্দ্র এবং কলেবর আরও বাড়ানো হবে।

স্বাস্থ্য সচিব বলেন, আমি ৪ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যোগ দিয়েছিলাম। সেদিন আমাদের একটিও টিকা ছিল না। এখন ১৮ কোটি টিকা নিশ্চিত হয়েছে। শুক্রবার রাতে ৫৪ লাখ টিকা এসেছে। এ মাসে আড়াই থেকে তিন কোটি টিকা দেওয়া হবে।

সিনিয়র এ সচিব বলেন, আমাদের এখানে কোনো কিছুই ইতিবাচকভাবে নেওয়া হয় না। প্রথমে সবাই ভাবল টিকা নেওয়া যাবে কি না, পাওয়া যাবে কি না। যখন প্রথম টিকা এলো, সরকার সবাইকে তা নিতে বলল। কিন্তু সবাই ভাবল টিকায় কাজ হবে কি না, নিলে মারা যাব কি না। তখন প্রধানমন্ত্রী আগে মন্ত্রী এবং সচিবদের টিকা নিতে বললেন। আমরা টিকা নেওয়ার পর জনগণ পর্যবেক্ষণ করল আমরা মারা যাই কি না। এটাও একটা মানসিক রোগ। তবে এখন সবাই টিকা নেওয়া শুরু করেছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর