শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

খরুলিয়ায় মিনিবাস-অটোরিকশা সংঘর্ষ নিহত ২, আহত ৩

জিয়াউল হক জিয়া চট্টগ্রাম ব্যুরো:
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব খরুলিয়া ডেইঙ্গাপাড়া এলাকায় মিনিবাস ও ব্যাটরি চালিত অটোরিকশার (টমটম) সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কক্সবাজার সদরের খরুলিয়ায় বুধবার (২৫ আগষ্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের পূর্ব খরুলিয়া ডেইঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হচ্ছেন- রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের মালাপাড়া এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে কামাল হোসেন(২০) এবং একই এলাকার আব্দুল আজিজের ছেলে রমজান আলী(২০)।
উক্ত দুর্ঘনায় আহত হয়েছেন আরও তিনজন, তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।
রামু তুলাবাগান ক্রসিং হাইওয়ে থানার এস আই মোহাম্মদ মোহসিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চকরিয়া সার্ভিস নামের একটি মিনিবাস কক্সবাজারের দিকে যাচ্ছিলো এসময় বিপরিত দিক থেকে আসা টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হয় আরও তিনজন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর