শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

ফলো আপ ; আগৈলঝাড়ায় জাপার বিতর্কিত নেতা সেকেন্দার আলীর উদ্বোধন করা অফিস রাতের আধারে হাওয়া

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১, ৩:০০ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় পার্টির বিতর্কিত নেতা সেকেন্দার আলীর মঙ্গলবার উদ্বোধন করা উপজেলা জাপার সেই বিতর্কিত অফিসটি ২৪ ঘন্টার ব্যবধানে বুধবার রাতে হাওয়া হয়ে গেছে। বুধবার দিবাগত রাতের যে কোন সময়ে কে বা কারা অফিসের সাইনবোর্ড ভেঙ্গে উপরে ফেলে বিভিন্ন স্থানে লাগানো পোষ্টারও তুলে ফেলেছে। দোকানটি দেখলে এখন চেনার কোন উপায় নেই যে সেখানে দু’দিন আগে একটি দলের কার্যালয় হিসেবে উদ্বোধন করেছিলেন জাতীয় পার্টির বিতর্কিত নেতা ঢাকা মহানগর (দক্ষিণ) এর সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক দাবিদার এ্যাডভোকেট সেরনিয়াবাত মো. সেকেন্দার আলী।

জাপা সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নেতা এসএম পারভেজ ও বিতর্কিত জাপা নেতা সেরনিয়াবাত সেকেন্দার আলীর মতানৈক্যর কারনে উপজেলা পর্যায়ে একটি অফিস থাকা সত্বেও মঙ্গলবার গৈলার রথখোলা বাসস্ট্যান্ডে একটি দোকানের সামনে “উপজেলা জাপার কার্যালয়” হিসেবে তা উদ্বোধন করেছিলেন বহুল বিতর্কিত জাপা নেতা এ্যাডভোকেট সেরনিয়াবাত সেকেন্দার আলী। ওই অফিস উদ্বোধনের কোন খবর জানতেন না উপজেলা জাপার সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের কোন নেতা কর্মীরা।

উপজেলা জাপার সাধারণ সম্পাদক সরদার হারুন রানা জানান, সেকেন্দার আলীর উপজেলা জাপা’র অফিস উদ্বোধনে দলের নেতা কর্মীরা ছিল ক্ষুব্ধ। দলের কোন সিদ্ধান্ত ছাড়াই এভাবে একটি অফিস উদ্বোধনের বিষয়ে উপজেলা জাপার নেতারা বরিশাল জেলা ও কেন্দ্রীয় কমিটির কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন।

সরদার হারুন রানা আরও জানান, বৃহস্পতিবার সকালে তিনি খবর পেয়েছেন যে মঙ্গলবার উদ্বোধন করা বিতর্কিত জাপার অফিসটি বুধবার রাতের আধারে হাওয়া হয়ে গেছে। তবে কে বা কারা এই কাজ করেছেন তা তিনি জানে না। সেখানে লাগানো নেই জাপার উপজেলা কার্যালয়ের কোন সাইন বোর্ড, নেই কোন পোষ্টাও। সেদিন উদ্বোধন করা দোকানটি বর্তমানে তালা বদ্ধ থাকায় দোকানের সামনে পাশ্ববর্তি ব্যবসায়িরা চেরাই কাঠ রেখেছে।
এ ব্যাপারে এ্যাডভোকেট সেরনিয়াবাত সেকেন্দার আলী ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর