শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর বটতলা নামক এলাকায় মঙ্গলবার বিকেলে সড়ক দূর্ঘটনায় ইয়াসিন জমাদ্দার (৩৪) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

নিহত ইয়াসিন ঝালকাঠী সদর উপজেলার পিপলিতা গ্রামের নিজামুল হকের পুত্র।

গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মাহাবুব ইসলাম জানান, ঢাকা থেকে মোটরসাইকেলযোগে ঝালকাঠীর উদ্দেশ্যে যাচ্ছিলেন মোটরসাইকেল চালক ইয়াসিন। পথিমধ্যে দূর্ঘটনাস্থলে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই সে (ইয়াসিন) নিহত হয়।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর