সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

অপরিকল্পিত লকডাউন নিরন্নদেরকে ক্ষুদ্ধ করছে : মোমিন মেহেদী  

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১, ৭:৩০ অপরাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, অপরিকল্পিত লকডাউন নিরন্নদেরকে ক্ষুদ্ধ করছে খাদ্য ব্যবস্থা না করে ম্যাজিষ্ট্রেট নামিয়ে নিন্মবিত্তদের জীবনচাকা বন্ধ করলেও জরিমানা নিরন্ন মানুষ দিতে পারছে না। বরং তারা বিক্ষুদ্ধ হয়ে উঠছে। গণবিক্ষোভ তৈরি হলে আর নিস্তার পাবে না নীতিহীন নির্মমতার রাজনীতিক-প্রশাসনিক ব্যক্তিরা।

৬ জুলাই বিকেল ৪ টায় ‘লকডাউনে নিরন্নদের প্রয়োজন পরিকল্পিত পদক্ষেপ’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান খান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা এসময় বলেন, সাড়ে ৪ কোটি মানুষের খাদ্য ব্যবস্থা না করে এই লকডাউন নিরন্নদের কষ্টই কেবল বাড়াচ্ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক করার চেয়ে অর্থনৈতিক অস্বাভাবিক সময়-ই তৈরি হওয়ার সম্ভাবনা বেশি গতিশীল হচ্ছে। 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর