সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে জেলি ও কস্টিক সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, দুজনের কারাদণ্ড অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৮ জুন, ২০২১, ১০:০৭ অপরাহ্ন

মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে গোলাম ছারোয়ার ছানু সভাপতি এবং অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কার্যকরী পরিষদ নির্বাচন অনিুষ্ঠিত হয়।

সভাপতি পদে গোলাম ছারোয়ার ছানু পেয়েছেন ৪৩ ভোট, তার নিকটতম প্রার্থী জাহাঙ্গীর আলম পেয়েছেন ১১ ভোট। সাধারণ সম্পাদক পদে অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব পেয়েছেন ৪৫ ভোট, তার নিকটতম প্রার্থী মো. আকরাম হোসেন পেয়েছেন ৮ ভোট।

সোমবার (২৮ জুন) দুপুর ৩টা থেকে ৫ টা পর্যন্ত মানিকগঞ্জ প্রেসক্লাবের হলরুমে স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এরপর সন্ধ্যা ৬ টার দিকে নির্বাচনী ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার মতিউর রহমান। এসময় প্রধান নির্বাচন কমিশনার সাব্বিরুল ইসলাম সাবু ও নির্বাচন কমিশনার আব্দুল মোমিন উপস্থিত ছিলেন।

নির্বাচনে বিজয়ী অন্য প্রার্থীরা হলেন, সহ-সভাপতি আহমেদ সাব্বির সোহেল (এনটিভি) এবং গাজী ওয়াজেদ আলম (মাছরাঙ্গা টিভি), যুন্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিহির (৭১টিভি), সহ-সম্পাদক রিপন আনসারি (জিটিভি), কোষাদক্ষ শাহিনুল ইসলাম তারেক (ইনকিলাব), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দিন রিপন (মোহনা টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক খন্দকার সুজন হোসেন (বার্তা২৪.কম) এবং দপ্তর সম্পাদক পদে ইউসুফ আলী (চ্যানেল ২৪) নির্বাচিত হয়েছেন।

মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মোট ৫৪ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। সভাপতি, সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকী পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর