শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত মানুষের আস্তা আর ভালবাসায় উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকতে চান সফল চেয়ারম্যান- মিজানুর রহমান  নাগরপুরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম ঈশ্বরদীবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র মোখলেছুর রহমান বাবলু

আজ থেকে হাইকোর্টের ৫৩ বেঞ্চে ভার্চুয়ালি বিচারকার্য

নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

আজ ২০ জুন রোববার থেকে হাইকোর্টের ৫৩ বেঞ্চে ভার্চুয়ালি উপস্থিতিতে চলবে বিচারকার্য। মার্চ থেকে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে পরিস্থিতি বিবেচানায় দেশে লকডাইন ঘোষণা করা হয়। ফলে উচ্চ আদালতসহ অধস্তন আদালতে সীমিত পরিসরে ভার্চুয়াল উপস্থিস্তিতে বিচারকার্য চালু রাখা হয়। পর্যায়ক্রমে আদালত সংখ্যা বাড়ানো হয়। করোনা সংক্রমণ মোকাবেলায় এখনো দেশে বিধিনিষেধ জারি আছে। এ পরিস্থিতিতে ভার্চুয়াল উপস্থিতিতেই আজ রোববার থেকে হাইকোর্টের ৫৩ বেঞ্চে বিচারকার্য শুরু হচ্ছে।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্টের ৫৩টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। এ সংক্রাস্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, শারীরিক উপস্থিতি ব্যতিরেকে আজ ২০ জুন সকাল সাড়ে ১০টা থেকে আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন ২০২০ এবং সুপ্রিম কোর্ট কর্তৃক জারিকৃত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হলো। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিস্তারিত প্রকাশ করা হয়েছে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর